Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ০২:৩৬ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০২১, ০২:৩৬ PM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে আপডেট রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিভিন্ন বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করেন। দেন জরুরি পরামর্শ।

এ ছাড়া প্রায়ই তিনি ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করেন। ছবির সঙ্গে সুন্দর সুন্দর ক্যাপশনও জুড়ে দেন তিনি। অনেক সময় বিখ্যাত লেখক বা কবির উক্তিও থাকে এখানে। 

সোমবার (২৬ এপ্রিল) ওবায়দুল কাদের ফেসবুকে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর তাতে জুড়ে দিয়েছেন লেবানিজ-আমেরিকান কবি ও শিল্পী কাহলিল জিবরান রচিত দুটি বাক্য। তা হলো, ‘মৃত্যুর চেয়ে জীবন দুর্বল। ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী।’

Bootstrap Image Preview