Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাঁটার শক্তি নেই চিত্রনায়ক ওয়াসিমের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ১১:৪৫ AM
আপডেট: ১২ এপ্রিল ২০২১, ১১:৪৫ AM

bdmorning Image Preview


ভালো নেই সোনালী দিনের পর্দা কাঁপানো চিত্রনায়ক ওয়াসিম। গুরুতর অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েই দিন কাটছে তার। হাঁটতেও পারছেন না এই অভিনেতা, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

ওয়াসিমের জন্য দোয়া চেয়ে ফেসবুকে জায়েদ খান লিখেছেন, 'রাজকীয় ছবি মানেই ওয়াসিম ভাই। অনেক ছবি সুপারহিট দিয়েছেন তিনি। কিছুদিন ধরে অনেক অসুস্থ, হাঁটতে পারছেন না। বিছানাতে শুয়েই কাটছে সময়। সবার কাছে দোয়া চাচ্ছি ওয়াসিম ভাইয়ের জন্য।’

প্রসঙ্গত, সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেও এক সময় বাণিজ্যিক-অ্যাকশনের পাশাপাশি ফোক-ফ্যান্টাসি সিনেমায় শীর্ষ নায়কের স্থানটি নিজের দখলে নেন ওয়াসিম। বর্তমানে সিনেমা থেকে দূরেই রয়েছেন তিনি।

Bootstrap Image Preview