Bootstrap Image Preview
ঢাকা, ১২ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হেফাজতের বিক্ষোভে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০২:২৯ PM
আপডেট: ০২ এপ্রিল ২০২১, ০২:২৯ PM

bdmorning Image Preview


জুমার নামাজের পর হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিক্ষোভের কারণে নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক করে দেয়া হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের হাটহাজারী বাজার কাচারি রোডের মুখে পুলিশ ব্যারিকেড দেয়। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে থেকে হাটহাজারী মডেল থানার এসআই আলমগীর হোসেন বলেন, ‘জুমার নামাজের হাটহাজারী মাদ্রাসার সামনে ডাকবাংলোতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। নিরাপত্তার স্বার্থে তাই সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিত স্বাভাবিক হলে সড়ক যান চলাচল চালু করা হবে।’

Bootstrap Image Preview