Bootstrap Image Preview
ঢাকা, ১৫ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ০৬:২৮ PM
আপডেট: ২৫ মার্চ ২০২১, ০৬:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে বৃহস্পতিবার (২৫ মার্চ) মতিঝিলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ। এতে অংশ নেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুপুর ১২টার পর তাকে আটক করা হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে অভিভাবকদের জিম্মায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক বলেন, আটক শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে পল্টন থানা থেকে তার অভিভাবক এসে তাকে নিয়ে যান।

Bootstrap Image Preview