Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালে ভর্তি রিজভী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৬:৩৬ PM
আপডেট: ১৮ মার্চ ২০২১, ০৬:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন তিনি। 

কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। গত বুধবার করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে। 

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম এবং তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার হাসপাতালে সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছেন।

Bootstrap Image Preview