Bootstrap Image Preview
ঢাকা, ১৫ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ০৯:৫৪ AM
আপডেট: ০৭ মার্চ ২০২১, ০৯:৫৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সারা দেশে কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

আজ রবিবার (৭ মার্চ) দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপমাত্রা বাড়তে পারে আগামী পাঁচ দিনে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Bootstrap Image Preview