Bootstrap Image Preview
ঢাকা, ৩১ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৭ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাবেক প্রেমিকার লাশ উদ্ধার, বিশ্বকাপ ফাইনাল না খেলেই ফিরলেন জেরোমে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২১, ১১:০২ AM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২১, ১১:০২ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


সপ্তাহখানেক আগে বান্ধবী কেসিয়া লেনহার্টের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন বার্য়ান মিউনিখ তারকা জেরোমে বোয়েটাং। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন পোলিশ বংশোদ্ভূত ওই মডেল। এরপর জার্মানির বার্লিনের একটি অ্যাপার্টমেন্ট থেকে লেনহার্টেরর লাশ উদ্ধার করা হয়। এই খবর শুনে ক্লাব বিশ্বকাপের ফাইনাল না খেলেই কাতার ত্যাগ করলেন জার্মান ডিফেন্ডার বোয়েটাং।

ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতে দলের সঙ্গে কাতারে অবস্থান করছিলেন তিনি। কিন্তু বান্ধবী লেনহার্ট মারা যাওয়ায় শিরোপা জয়ের মিশনে দলের সঙ্গে থাকা হলো না তার।

বায়ার্ন মিউনিখের হেড কোচ হ্যান্সি ফ্লিক জানান, মেক্সিকান ক্লাব টাইগার্সের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলবেন না জেরোমে বোয়েটাংয়ের।

Bootstrap Image Preview