Bootstrap Image Preview
ঢাকা, ০৫ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সারাকে বিয়ে করেছেন বরুণ ধাওয়ান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ০২:০৯ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০, ০২:০৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন বরুণ ধাওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সেই ছবি শেয়ার করেছেন সারা।

সাদা রঙের ক্যাথলিক গাউনে দেখা গেছে সারাকে। তার পোশাকের সঙ্গে মিলিয়ে স্যুট পড়েছেন বরুণ ধাওয়ান। প্রকাশিত ছবিতে বরুণের গালে চুম্বন করতেও দেখা গেছে সারাকে। শেষ পর্যন্ত বরুণকেই বেছে নিলেন সারা? এমন প্রশ্ন নেটিজেনদের মনে।

আসলে বিষয়টি তা নয়। খোঁজ নিয়ে জানা গেছে, ‘কুলি নাম্বার ওয়ান’ পার্ট টু ছবির প্রমোশনাল শ্যুট করেছেন সারা-বরুণ। ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘কুলি নাম্বার ওয়ান’ এবারের ভার্সনে রাজু কুলি চরিত্রে অভিনয় করেছন বরুণ ধাওয়ান। সারাহ রোজারিও চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে।

Bootstrap Image Preview