Bootstrap Image Preview
ঢাকা, ০২ সোমবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাত্রীকে রাতভর ধর্ষণ করে পালিয়ে গেলো ভুয়া ঘটক ও বর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১১:২৫ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০, ১১:২৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে দলবেঁধে ধর্ষণ করেছে ভুয়া ঘটক ও বর। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগরে।

এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাটারিরহাট এলাকার সামছুল হকের ছেলে ঘটক পরিচয় দেওয়া মো. ছগির ও একই এলাকার ছায়েদল হকের ছেলে মো. সুমন।

পুলিশ জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটক পরিচয় দিয়ে ছগির ওই নারীকে বাড়ি থেকে কৌশলে পাটারিরহাট এলাকায় নিয়ে ভুয়া পাত্র সুমনসহ রাতভর ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

Bootstrap Image Preview