Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১০:৫৬ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০, ১০:৫৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে উলভারহ্যাম্পটনকে ৪-০ গোলে হারিয়ে লিভারপুলের জয়।

রবিবার (৬ ডিসেম্বর) করোনাকালে ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমবারের মতো সীমিত আকারে খেলা দেখার সুযোগ পায় দুই হাজার দর্শকরা।

লিভারপুল ২৪ মিনিটে এগিয়ে যায় মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর গোলে। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম। ৬৭ মিনিটে ক্যামেরুনের সাবেক ডিফেন্ডার জোয়েল মাতিপের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

এরপর ম্যাচের ৭৮ মিনিটে উলভসের পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদোর আত্মঘাতী গোলের সুবাদে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে ইয়্যোর্গেন ক্লপের দল।

Bootstrap Image Preview