Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপি'র অফিস ঘিরে রেখেছে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১২:২৪ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১২:২৪ PM

bdmorning Image Preview


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলের আগে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরপরই বিপুল সংখ্যক পুলিশ কার্যালয়ের প্রধান ফটকের মুখোমুখি ফুটপাতে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করে।

এ সময়, কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির স্লোগান দেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ ৪০/৫০ জন কর্মী।

বেলা পৌনে ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অফিস কর্মীরা কার্যালয়ের ভেতরে রয়েছেন।

শনিবার বেলা ২টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি সারাদেশের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিল।

Bootstrap Image Preview