Bootstrap Image Preview
ঢাকা, ৩১ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৭ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেস্ট দল থেকে বাদ পড়ছেন মাহমুদউল্লাহ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১১:২৯ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১১:২৯ AM

bdmorning Image Preview


বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে সিরিজ জয় করেছে পাকিস্তান। টি-টুয়েন্টি সিরিজে বাজে ভাবে হারার পর টেস্টেও ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ।

ইতিমধ্যেই দেশে ফিরেছে টাইগাররা। নতুন খবর হচ্ছে, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন এক ম্যাচের টেস্ট সিরিজের দলে নাও রাখা হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা প্রধান কোচকে (ডমিঙ্গো) মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলতে বলেছিলাম।’

`তার টেস্ট ভবিষ্যত নিয়ে ইতোমধ্যে দুজন আলাপ করেছে। বিষয়টি নিয়ে তাকে ভাবার জন্য পরামর্শ দিয়েছে। আমরা চাইছি সংক্ষিপ্ত ফরম্যাটের দিকে মাহমুদউল্লাহ মন দিক।’

Bootstrap Image Preview