Bootstrap Image Preview
ঢাকা, ৩১ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৭ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘চ্যাম্পিয়নরা সবক্ষেত্রেই চ্যাম্পিয়ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২০, ১০:৪৯ AM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২০, ১০:৪৯ AM

bdmorning Image Preview


কথায় বলে, ‘চ্যাম্পিয়নরা সবক্ষেত্রেই চ্যাম্পিয়ন’- এ কথাটি রোববার আরও একবার প্রমাণ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মাঠের খেলায় বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার পর, উদযাপনের সময়েও প্রমাণ করেছে তারাই সত্যিকারের চ্যাম্পিয়ন।

যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেট হারানোর পর বাঁধনহারা উদযাপনে মত্ত হয় বাংলাদেশের যুবারা। যার একপর্যায়ে ছিলো দলগতভাবে মাঠ প্রদক্ষিণ তথা ভিক্টোরি ল্যাপ পর্ব।

তখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেখতে পান মাঠের সীমানা দড়ির ভেতরে অনেক বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যেগুলো গ্যালারি থেকে ছুড়েছেন দর্শকরা। ভিক্টোরি ল্যাপ দেয়ার সময় এ পড়ে থাকা বোতলগুলো কুড়িয়ে সীমানার ওপারে ফেলে দেন যুবা টাইগাররা।

যা নজর কেড়েছে বিশ্ববাসীর। ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল টুইটার হ্যান্ডলারে এ ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে তারা লিখেছে, ‘সত্যিকারের চ্যাম্পিয়ন! বাংলাদেশের খেলোয়াড়রা তাদের ভিক্টোরি ল্যাপ দেয়ার সময় মাঠে থাকা বোতল কুড়িয়ে বাইরে ফেলে দিয়েছে। সত্যিই অতুলনীয়।’

Bootstrap Image Preview