Bootstrap Image Preview
ঢাকা, ৩১ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৭ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরপর দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ১১:৩৯ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ১১:৩৯ AM

bdmorning Image Preview


রাওয়ালপিণ্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।

টেস্ট ক্যারিয়ারে মোকাবেলা করা দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ হাসান। শাহিন আফ্রিদির বলে আসাদ শফিককে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

এরপরের ওভারে ফিরে গেছেন তামিম ইকবাল। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান তামিম (৩)। শুরুতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে তামিমকে বিদায় করেন পাকিস্তানের অধিনায়ক। কয়েকদিন আগে বিসিএলে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো তামিম এই ইনিংসে করেন ৩ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৯/২ (৫ ওভার)
(শান্ত ৫*, মুমিনুল ১*)

বাংলাদেশ একাদশঃ  তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি ও রুবেল হোসেন।

পাকিস্তান একাদশঃ শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

Bootstrap Image Preview