Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাদা পোশাকে অভিষেক হলো ওপেনার সাইফ হাসানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ১১:৩১ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ১১:৩১ AM

bdmorning Image Preview


রাওয়ালপিণ্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হচ্ছে ম্যাচটি।

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী।

রাওয়ালপিণ্ডির পেস বান্ধব উইকেটের কথা মাথায় রেখে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। এবাদত হোসেন এবং আবু জায়েদ রাহির সঙ্গে রুবেল হোসেন আছেন একাদশে। অভিষেক হচ্ছে ওপেনার সাইফ হাসানের।

বাংলাদেশ একাদশঃ  তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি ও রুবেল হোসেন।

পাকিস্তান একাদশঃ শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

 

Bootstrap Image Preview