Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ০১:১৬ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ০১:১৬ PM

bdmorning Image Preview


এবার নওগাঁ সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নিতপুর সীমান্তে তিন ব্যবসায়ীকে গুলি করে বিএসএফ। এর মধ্যে গুলিবিদ্ধ একজনের লাশ বাংলাদেশ সীমান্তে ও অন্য দুজনের লাশ ভারতীয় সীমান্তে পড়ে রয়েছে।

এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

Bootstrap Image Preview