Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ ২ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০৪:০২ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০৪:০২ PM

bdmorning Image Preview


নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ ২ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুখচর ইউনিয়নের মৌলভির চর থেকে নদীতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে কোস্টগার্ড ২ ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, চর আবদুল্যাহ গ্রামের মাহমুদ উল্যার ছেলে আইয়ুব আলী (৪৫), একই গ্রামের নুর মোহাম্মদ’র ছেলে মো.ফরিদ (৩০)।

এসময় ডাকাতদের কাছ থেকে দুটি বন্ধুক, চার রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি আঁচ করতে পেরে আরও বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

আজ সকাল সাড়ে দশটায় গ্রেফতারকৃত ডাকাতদের হাতিয়া থানায় সোপর্দ করে কোস্টগার্ড। হাতিয়া কোস্টগার্ডের লে.কমান্ডার মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

Bootstrap Image Preview