Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর ভয়ানক মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০৬:২৫ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০৬:২৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সানজিদা ইসলাম রিমি (১৮) নামে এক কলেজছাত্রী। গতকাল দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে।

সেই কলেজছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। জানা যায়, রিমি হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের মতলব উপজেলার বাহার আলীর মেয়ে। তারা যাত্রাবাড়ী সায়েদাবাদের ব্রাহ্মণ চিরণ রোডে থাকতেন।

ওই কলেজছাত্রীর কথিত প্রেমিকের নাম সোহেল। তিনি একই কলেজের শিক্ষার্থী। ভিডিও কনফারেন্স দেখে সোহেল রিমির বাসায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।

প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল, সেখান থেকে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিমিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রিমির মা তানিয়া বেগম লেবানন প্রবাসী। বাবা মতিঝিল এলাকায় ফলের ব্যবসা করেন। এক ভাই এক বোনের মধ্যে রিমি ছিলেন বড়।

Bootstrap Image Preview