Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আরও দু-একদিন থাকছে বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১১:৩২ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১১:৩২ AM

bdmorning Image Preview


কয়েকদিন ধরেই রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। অল্প পরিসরে হলেও এই বৃষ্টি আরও দু-একদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, তার পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

রবিবার (৫ জানুয়ারি) সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (৪ জানুয়ারি) দেশের কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে (১২ ডিগ্রি সেলসিয়াস)।

শনিবার (৪ জানুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি, রবিবার (৫ জানুয়ারি) সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার (৫ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

Bootstrap Image Preview