Bootstrap Image Preview
ঢাকা, ২৪ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাসুদেব ঘোষ আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:২৪ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:২৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ।

রবিবার ২৯ ডিসেম্বর রাতে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত পরিচালক অমিত কর। 

অমিত কর বলেন, রবিবার সন্ধ্যার পর দাদার (বাসুদেব) বেশ শ্বাসকষ্ট হচ্ছিল। অস্বাভাবিক অসুস্থতাবোধ করতে থাকেন। এরপর তাকে রাজধানীর মগবাজারের আবির জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরই তিনি স্ট্রোক করেন। এরপর রাত আনুমানিক ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview