Bootstrap Image Preview
ঢাকা, ২৪ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৯ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভিপি নুরের নিরাপত্তার দাবীতে ঢাবি ভিসিকে লিগ্যাল নোটিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০১:৩৬ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের জন্য অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে নুরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালানো হয়। সেসময় তার সঙ্গে থাকা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরাও হামলার শিকার হন।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অধিকাংশ পদে ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হলেও ভিপিসহ দুটো পদে জয়ী হন কোটা সংরক্ষণ আন্দোলনকারীদের প্যানেলের দুই প্রার্থী। এরপর থেকে বিভিন্ন সময় হামলার মুখে পড়েন নুর।

Bootstrap Image Preview