Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ভিপি নুরকে দেখতে গিয়ে হাসপাতালে বাধার মুখে নানক ও নাছিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ রবিবার সন্ধ্যার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নুরকে দেখতে যান তারা। 

তারা হাসপাতালে পৌঁছে নুরুর কেবিনে ঢোকার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ মঞ্চের শিক্ষার্থীরা তাদের ভেতরে প্রবেশে বাধা দেন এবং প্রতিবাদ জানান। এসময় তারা নানা রকম স্লোগান দিতে থাকে।

এর আগে রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে হামলার শিকার হন ভিপি নুর। হামলায় নুর ও তার সংগঠনের ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন। নুরুল হকসহ অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। এই হামলার জন্য নুর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেছেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক অভিযোগ করে বলেন, অতর্কিতভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এসময় অনেকেই আহত হয়েছেন। এমনকি কয়েকজনকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে। তাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরাম সভপতি ড. কামাল হোসেন। তারা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Bootstrap Image Preview