Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

দেশের মানুষ ফজলে হাসান আবেদকে ভুলবেন না: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্যার ফজলে হাসান আবেদ অনন্য একজন মানুষ ছিলেন। তিনি নিভৃতে থেকে তৃণমূল মানুষের জন্য কাজ করে গেছেন। বাংলাদেশের মানুষ কোনোদিন ফজলে হাসান আবেদকে ভুলবেন না।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকার আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির পক্ষে মেজর আসিক রহমান, প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন।

Bootstrap Image Preview