Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ১২:১১ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গায় গত দুদিনে সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। শৈত্যপ্রবাহের কারণে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

রবিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এখানে। চুয়াডাঙ্গায় গত তিন দিন ঝিরঝিরে হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। বেলা বাড়লেও শীতের তীব্রতা কমছে না।

এ ছাড়া ভোর থেকে দিনভর ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।

দরিদ্র অনেক মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, বৃহস্পতিবার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Bootstrap Image Preview