Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উদ্ধার হওয়া মেয়েটির অভিভাবককে খুঁজছে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:২৬ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর তেজগাঁও এলাকা হতে অসুস্থ অবস্থায় মিষ্টি ওরফে বৃষ্টি নামের এক মেয়েকে উদ্ধার করে চিকিৎসা করিয়েছে পুলিশ। বৃষ্টিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেছে তেজগাঁও থানা পুলিশ। বর্তমানে মেয়েটি সুস্থ আছে।

বর্তমানে তাকে তেজগাঁও থানা কমপ্লেক্স ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। সে তার বিস্তারিত ঠিকানা বলতে পারে না। শুধু জানিয়েছে, তার বাড়ি জামালপুর। তার বয়স ১৫ বছর।

এ সংক্রান্তে তেজগাঁও থানায় ২০ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর-১১৫৬।

কোনো হৃয়বান ব্যক্তি যদি ছবিতে প্রদর্শিত মেয়েকে চিনে থাকেন বা তার আত্মীয় স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে ডিএমপি’র তেজগাঁও থানা কমপ্লেক্স ভিকটিম সাপোর্ট সেন্টার অথবা (ডিউটি অফিসার: ০১৭৪৫-৭৭৪৪৮৭, টেলিফোন নাম্বার-০২৯১১০৮৫) তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

 

Bootstrap Image Preview