Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ায় মার্কেটে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:২৯ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:২৯ AM

bdmorning Image Preview


আশুলিয়ায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে আশুলিয়া বাজার এলাকার জং মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে আশুলিয়ার জং মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার অহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview