Bootstrap Image Preview
ঢাকা, ২৪ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৯ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গামছা দিয়ে হাত-মুখ বেঁধে ভাবিকে দলবেঁধে গণধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:১১ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাভারে ভাবিকে গণধর্ষণের ঘটনায় দেবরসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাভার মডেল থানায় মামলা করেছেন গণধর্ষণের শিকার গৃহবধূর স্বামী।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মোল্লাপাড়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো- সাভার পৌর এলাকার দক্ষিণ রাজশান মোল্লাপাড়া মহল্লার আবু তাহেরের ছেলে শিমুল (১৮) ও একই মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল (১৯)। জুয়েল ওই নারীর দেবর এবং শিমুল জুয়েলের বন্ধু।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার দুপুরে খালার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন গৃহবধূ। দক্ষিণ রাজাশন মোল্লাপাড়া এলাকায় পৌঁছালে গৃহবধূকে তুলে বাড়িতে নিয়ে যায় জুয়েল ও তার বন্ধু শিমুল। পরে তার হাত-মুখ গামছা দিয়ে বেঁধে গণধর্ষণ করা হয়। সেই সঙ্গে বিষয়টি কাউকে জানালে গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়।

পরে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। রাতে সাভার মডেল থানায় মামলা করেন স্বামী। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, দলবেঁধে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার একজন ওই গৃহবধূর দেবর, আরেকজন দেবরের বন্ধু। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview