Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার নলছিরা ইউনিয়নে অভিযান চালিয়ে মঞ্জু রাণী দাস (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে ১১৮পিস ইয়াবা, ১৫ হাজার টাকা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

গত শুক্রবার (১৩ ডিসেম্বর) নলছিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দাশের হাট গ্রামের তার বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. মেহেদী হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩টি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হবে। তাকে হাতিয়া থানায় হস্তাস্তর করা হয়েছে।

Bootstrap Image Preview