Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পথ হারানো তরুণীকে সাহায্যের কথা বলে ধর্ষণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৬ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


আবারো সেই হায়দরাবাদে ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার অটোওয়ালার কাছে সাহায্য চেয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। শুক্রবার সন্ধ্যায় ১৯ বছর বয়সী ওই তরুণী তার ছোট বোনকে নিয়ে বেরিয়েছিল দাদির বাড়ি যাবে বলে।

কিছুদূর যাওয়ার পর রাস্তা ভুলে যায় সে। যে জায়গা থেকে তার দাদির বাড়ির দূরত্ব তিন কিলোমিটার। অটোচালক আনোয়ার প্রথমে ওই তরুণী ও তার বোনকে নিজের বাড়ি নিয়ে যান। বাড়িতে এভাবে দুই মেয়েকে দেখে বিরক্ত হন আনোয়ারের মা।

ছেলেকে বলেন, ওই সময়ই তাদের বাড়ি পৌঁছে দিতে। এরপর আনোয়ার বাড়ি থেকে বেরিয়ে তাদের নিয়ে পাশের একটি হোটেলে যান। সেখানে বোনকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। ভোরে তাদের ফলকনামা রেল স্টেশনে ফেলে পালিয়ে যান।

এরপর ওই কিশোরী স্টেশন থেকে এক আত্মীয়কে ফোন করে। সেই আত্মীয় এসে দুই মেয়েকে বাড়ি নিয়ে যান। বাড়িতে যাওয়ার পর কিশোরীর বক্তব্যের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করা হয়। আনোয়ার ও ফিরোজের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের আটকের ব্যাপারে অভিযানও শুরু হয়েছে।

Bootstrap Image Preview