Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের খাবারের প্রশংসা করলেন আফ্রিদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ বিবিপিএল খেলতে গতকাল মঙ্গলবার বাংলাদেশে এসেছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। এবার তিনি ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন।

বাংলাদেশের  মাটিতে পা রেখেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।এক টুইট বার্তায় পাকিস্তানি এই অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য ঢাকায় ফিরে দারুণ লাগছে। এখানকার খাবার দারুণ, ক্রিকেটের প্যাশন নিয়ে মানুষগুলোও দারুণ। দারুণ একটি বিপিএল আসরের জন্য মুখিয়ে আছি।’

ঢাকা প্লাটুন স্কোয়াড
দেশি: তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মাশরাফি বিন মুর্তজা, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরি, জাকের আলি অনিক।

বিদেশি: ওয়াহাব রিয়াজ ( পাকিস্তান), থিসারা পেরেরা ( শ্রীলঙ্কা), লরি ইভান্স ( ইংল্যান্ড), শহীদ আফ্রিদি ( পাকিস্তান), লুইস রিস ( ইংল্যান্ড), আসিফ আলি ( পাকিস্তান), শাদাব খান ( পাকিস্তান)।

Bootstrap Image Preview