Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালমানকে স্বামী হিসেবে চান বন্ধুর মেয়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview


বলিউডের ভাইজান সালমান খানের বয়স ৫২ পেরিয়ে গেলেও বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। তাকে স্বামী হিসেবে পেতে অনেক নারীই মুখিয়ে আছে। সেই তালিকায় আছে সালমানের বন্ধু চাঙ্কি পাণ্ডের মেয়ে ও বলিউডের নতুন মুখ অনন্যা পাণ্ডে।

এক টিভি অনুষ্ঠানে নিজের মনের কথা জানিয়েছেন অনন্যা। এখানে তিনি জানান, সালমান খানকে অনেক পছন্দ তার। স্বামী হিসেবে এই নায়ককে কাছে পেতে চান তিনি। শুধু তাই নয়, কারও সঙ্গে যদি কখনও সম্পর্কে জড়াতে চান, তাহলে সেই নামের ক্ষেত্রেও বসবে বলিউড ভাইজানের নাম।

সম্প্রতি ‘পতি পত্নী অউর ও’ সিনেমার প্রচারণার জন্য এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে গিয়েছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে এবং ভূমি পেডনেকর। যেখানে ভবিষ্যতে যদি কখনও স্বামী হিসেবে কাউকে দেখতে চান, তাহলে তিনি কার নাম নেবেন? সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে অনন্যা জানান, সালমান খানকেই পছন্দ তার। অর্থাৎ সালমানকেই দেখতে চান স্বামী হিসেবে। ভালোবাসার মানুষ হিসেবেও সালমানকেই দেখতে চান বলেও মন্তব্য করেন অনন্যা। যদিও পুরোটা মজার ছলে।

Bootstrap Image Preview