Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'দায়িত্ব পালনে আমি কোনো চাপের মুখে নেই,আমি শারীরিকভাবেও সুস্থ আছি'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে দলের দায়িত্ব পালন করব। দায়িত্ব পালনে আমি কোনো চাপের মুখে নেই। আমি শারীরিকভাবেও সুস্থ আছি।

আসন্ন কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক পদে নিজের দায়িত্ব সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, দলের সভাপতি পদে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। নেত্রী তো বারবার বিদায় নিতে চেয়েছেন। তিনি যেতে চাইলেও তাকে যেতে দেয়া যায় না।

সেতুমন্ত্রী আরও বলেন, মন্ত্রিসভায় যারা ভালো করবে না তাদের দায়িত্বে পরিবর্তন আনা হবে। এছাড়া যারা নিজ নিজ কাজে ব্যর্থ হয়েছেন তাদেরও সরিয়ে দেয়া হবে।

 

Bootstrap Image Preview