Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:২০ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:২০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিরাজগঞ্জ সরকারি কলেজে বিজয় র‍্যালিকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষের অনেক হতাহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সংঘর্ষে দুপক্ষের লোকজনের ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কলেজের বিজয় র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত। কলেজ থেকে র‍্যালি বের করে সিনেমা হলের সামনে গেলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।

আওয়ামী লীগ নেতাদের দাবি, র‍্যালির সামনের দিকেই ছিলেন এমপি হাবিবে মিল্লাত। তাকে লক্ষ্য করেই বিএনপি সমর্থকরা হামলা চালিয়েছে।

তবে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Bootstrap Image Preview