Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কারিনাকে কোলে নিয়ে খেলতাম, আর এখন ও আমার নায়িকা: অক্ষয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৩৬ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৩৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার ও কারিনা কাপুর জুটির ছবি 'গুড নিউজ'। ছবির প্রমোশনে গিয়ে কারিনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক অজানা কথা জানালেন অক্ষয়।

কারিনা কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে অক্ষয় কুমার বলেন, ''আমি যখন কারিশমার সঙ্গে কাজ করতাম, তখন কারিনা অনেক ছোট। আমি ওকে কোলে নিয়ে খেলতাম। আর এখন সেই কারিনাই আমার হিরোইন।''

অক্ষয়ের পাশাপাশি অনেক পুরনো কথা জানালেন কারিনাও। কারিনা জানান,''অক্ষয় যখন জীবনের প্রথম শট দিচ্ছিল, তখন আমি ক্যামেরার পিছনে ছিলাম। অক্ষয়ের সঙ্গে কাজ করা আমার কাছে ঘরে ফেরার মতোই। ও আমার পরিবারের সদস্যের মতোই একজন, আমি ওর সঙ্গে কাজ করতে ভীষণই স্বচ্ছন্দ বোধ করি।''

 

Bootstrap Image Preview