Bootstrap Image Preview
ঢাকা, ১২ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার পিঁয়াজ বিক্রি হবে থানায়!  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৬ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র সহায়তায় নগরীর ৫ থানা প্রাঙ্গনে এক যোগে মাত্র ৪৫ টাকায় পিঁয়াজ বিক্রি হবে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ থেকে শুরু হবে এই কার্যক্রম যা চলবে টানা সাত দিন।

পিঁয়াজ বিক্রির এই উদ্যোগ নিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি। তাদের এ কার্যক্রমে সহায়তা করবে সিএমপি।

সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে সিএমপি’র কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় পিঁয়াজ বিক্রি করা হবে। প্রত্যেক থানা প্রাঙ্গণে এক টন করে প্রতিদিন মোট পাঁচ টন পিঁয়াজ বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি করে পিঁয়াজ ক্রয় করতে পারবে।

সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেয়া হয়। এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ কিছুটা হলে স্বস্তি পাবে। মোট সাত দিন নগরীর পাঁচ থানায় এ কার্যক্রম চলবে।’

Bootstrap Image Preview