Bootstrap Image Preview
ঢাকা, ৩১ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৭ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পোলিশ ও তুর্কিকে পেছনে ফেলে লন্ডনে দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা পেল ‘বাংলা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাজ্যের লন্ডনে সরকারি ভাবে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় ভাষার মর্যাদা পেয়েছে বাংলা। সম্প্রতি সেখানে বাংলা ভাষাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

লন্ডনে বর্তমানে প্রায় ৭২ হাজার বাংলা ভাষাভাষী লোক রয়েছে। জনপ্রিয়তা ও ব্যবহারের দিক থেকে ইংরেজির ঠিক পরেই এর অবস্থান। পোলিশ ও তুর্কি রয়েছে বাংলার পরেই।

লন্ডনের প্রায় ২ লাখ বাসিন্দা এই তিনটির মধ্যে যে কোনো একটিতে কথা বলেন। সম্প্রতি, একটি সংস্থার সমীক্ষা থেকে এ তথ্য জানা গেছে।

ওই সমীক্ষা জানিয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে বাংলাভাষীদের সংখ্যা বাড়লেও ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতে একটি সমীক্ষা চালিয়েছিল সংস্থাটি। সেই সমীক্ষায় অনেক নতুন তথ্যই উঠে আসে।

সেখানেই জানা যায়, লন্ডনের প্রায় ৩ লাখ বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলেন। এশিয়ান ভয়েস

Bootstrap Image Preview