Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০৩:০৮ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মগবান বাজারে বিক্রম চাকমা নামে এক যুবকের গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে মগবান বাজার এলকার একটি বাড়িতে অবস্থান করছিলেন বিক্রম চাকমা। কিছুক্ষণ পর ষেকান থেকে কাপ্তাই হ্রদ দিয়ে স্পিডবোটযোগে মগবান বাজারে নামার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে তার মাথা ও হাতে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা বিক্রম চাকমার মৃত্যু নিশ্চিত হয়ে স্পিডবোটযোগে পালিয়ে যায়।

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কারা ও কি করাণে এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

Bootstrap Image Preview