Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ডাকসু ভিপি প্রার্থী ছাত্রদল নেতা মোস্তাফিজ গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৭:০৭ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ০৭:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে ঢাকা হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) এস এম শামীম মোস্তাফিজুর রহমানের গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এই ব্যপারে তিনি জানান, গত ২৬ নভেম্বর হাইকোর্টের সামনে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও এর আগে বৃহস্পতিবার হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদনের শুনানি শুরু হয়। সেসময় হাইকোর্ট এলাকায় জমায়েত হয় বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকনকেও গ্রেফতার করে।

 

Bootstrap Image Preview