Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

আনুশকার সঙ্গে সিনেমা দেখলেন বিরাট 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৫:০০ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ০৫:০০ PM

bdmorning Image Preview


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ছুটির মেজাজে ভারতীয় ক্রিকেটাররা৷ টাইগারদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ জিতে টিম ইন্ডিয়ার প্রতিটি ক্রিকেটারই এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত৷ ব্যক্তিক্রম নন অধিনায়ক বিরাট কোহলি৷ স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে তাঁর সিনেমা দেখার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ক্যাপ্টেন কোহলি৷

বৃহস্পতিবার মুভি দেখতে গিয়ে অনুষ্কার সঙ্গে সিনেমা হলে বসে থাকার ছবি টুইটারে শেয়ার করেন কোহলি৷  

দু’জনের ছবি পোস্ট করে বিরাট লেখেন, ‘গত রাতে সিনেমা হলে হটির সঙ্গে।’ এই পোস্ট আবার আনুশকা শর্মাকে ট্যাগও করেন বিরাট। সঙ্গে একটি হার্টের ইমোজি দেন ভারতীয় ক্রিকেটে ফার্স্ট ম্যান।

Bootstrap Image Preview