Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় নেমে ১০ দিন পেঁয়াজ বর্জনের ঘোষণা দিলেন গৃহবধূরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে আগামী দশদিন এই খাদ্যদ্রব্য বর্জনের ঘোষণা দিয়েছেন সিলেটের গৃহিণীরা। দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধনে এই ঘোষণা দেন তারা।

মানববন্ধন চলাকালে ‘পেঁয়াজ খাবো না’, ‘পেঁয়াজ কিনবো না, ‘পেঁয়াজ বর্জন করুন’, ‘সিন্ডিকেটকে রুখে দাঁড়াও’ লেখা পোস্টার হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়ান গৃহবধূরা।

এ সময় গৃহিণীরা বলেন, বর্তমান সময়ে পেঁয়াজের ঊর্ধ্বমূল্যে তারা শঙ্কিত। এমন সংকটময় মুহূর্তে গৃহিণীদেরও সচেতন হওয়া উচিত। পেঁয়াজ ছাড়াও সুস্বাদু খাবার রান্না করা যায়। সকলে একযোগে কয়েকদিন পেঁয়াজ বর্জন করলে সিন্ডিকেট ভেঙে যাবে।

চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার গৃহবধূরা এই কর্মসূচিতে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে গৃহিণীরা আগামী দশদিন সবাইকে পেঁয়াজ বর্জন করার আহ্বান জানান।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা গৃহিণীদের এই মানববন্ধনকে স্বাগত জানান।

Bootstrap Image Preview