Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মদের বারে আটক সালমান খানের বোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মদের বারের সামনে আটকে রাখা হল বলিউড অভিনেতা সালমান খানের বোন শ্বেতা রোহিরাকে। এ খবর বলিউড পাড়ায় বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ের ভারসোভার একটি মদের বারে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান শ্বেতা রোহিরা। কিন্তু বাঁধ সাধলো সেখানকার নিরাপাত্তারক্ষীরা। তাকে গেটের সামনে আটকে পরিচয়পত্র দেখতে চান সেখানকার নিরাপত্তারক্ষী।

শ্বেতাকে দেখে নিরাপত্তারক্ষীরা বিশ্বাস করেননি যে তার বয়স ১৮’র ওপর। সেই কারণেই বারের গেটের সামনে তাকে আটকে দেওয়া হয়। প্রায় ১০ মিনিট ধরে শ্বেতা রোহিরাকে আটকে রেখে তার ব্যাগ, সচিত্র পরিচয়পত্র সব খতিয়ে দেখা হয়।

সালমান খান ও শ্বেতা রোহিরা মায়ের পেটের ভাইবোন নন। রাখি বেঁধে ভাইবোনের সম্পর্ক গড়েছেন। এরপর থেকে সালমানের বোন হিসেবেই সর্বত্র পরিচিত শ্বেতা।

উল্লেখ্য, বলিউড অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে শ্বেতা রোহিরার সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়। যার কারণে কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।

 

Bootstrap Image Preview