Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশির ব্রেইন স্ট্রোক, সাহায্যে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নোয়াখালী লক্ষীপুরে আনোয়ার নামে এক প্রবাসী সম্প্রতি ব্রেইন স্ট্রোক করেন। তাকে মালদ্বীপে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে বাংলাদেশি প্রবাসীরা তাকে চিকিৎসায় সহযোগিতা করেছেন। তারপরেও বাংলাদেশি টাকায় ৪ লক্ষ টাকা বিল আসে।

প্রবাসীদের পক্ষে বিল পরিশোধ করা সম্ভব না হওয়ায় মালদ্বীপ প্রবাসী ফোরামের সভাপতিসহ কিছু প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কাছে সাহায্যের আবেদন করেন।

প্রবাসীদের ডাকে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। বাংলাদেশের টাকায় ৪ লাখ টাকারও বেশি অর্থ দিয়ে সহায়তা করেন সাবেক এই প্রেসিডেন্ট।

Bootstrap Image Preview