Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাজারীবাগে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


রাজধানীর হাজারীবাগ এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাদিম বাহাদুর (৩৮)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে র‍্যাবের টহল দলের সঙ্গে ‘গু‌লি‌ বিনিময়ের’ ঘটনায়  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নাদিম বাহাদুর নিহত হয়েছেন।এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

নিহত নাদিম বাহাদুরের নামে নয়টি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview