Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে মাছের খামার থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ০৪:২৮ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৯, ০৪:২৮ PM

bdmorning Image Preview


রাজধানীর খিলগাঁওয়ে একটি মাছের খামার থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।নবজাতকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া মাতবরের গলির কাছে একটি মাছের খামারে ওই নবজাতকের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেন তাঁরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

এসআই সাদিকুল বলেন, নবজাতকটি ছেলেশিশু। তার লাশের ময়নাতদন্ত হবে।

Bootstrap Image Preview