Bootstrap Image Preview
ঢাকা, ২৪ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০৪:০৩ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ০৪:০৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিনেমায় নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কথিত সেই প্রযোজক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে পল্টন থানা পুলিশ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে।

আজ বুধবার (৬ নভেম্বর) পল্টন থানায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই তরুণী। মামলা নম্বর ১৬। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, ‘শ্লীলতাহানির অভিযোগ এনে ওই তরুণী আজ মামলা দায়ের করেছেন। সাদ্দামকে গ্রেপ্তার করে আজ কোর্টে পাঠানো হয়েছে।’

এ প্রসঙ্গে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, আমি সাদ্দামকে ভালোভাবে চিনি না। এই নামে কোনো প্রযোজক আছে কি না আমি নিশ্চিত নই।

অন্যদিকে প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, ‘এই ছেলে (সাদ্দাম হোসেন) প্রযোজক সমিতির সদস্য না, উনি মূলত শুটিং ম্যানেজার। তবে এর আগে সমিতির সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু সদস্য হতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘প্রযোজক নাম ভাঙিয়ে এ ধরণের অপকর্ম করে থাকলে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। প্রয়োজনে বিএফডিসির ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ দিব, যাতে সাদ্দাম বিএফডিসিতে প্রবেশ করতে না পারেন।’

Bootstrap Image Preview