Bootstrap Image Preview
ঢাকা, ২৪ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বয়সে ছোট ছেলেকে বিয়ে করেছেন যেসব নায়িকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৯, ০২:৪৮ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৯, ০২:৪৮ PM

bdmorning Image Preview


বলিউড তারকাদের ব্যক্তিজীবন জানতে মুখিয়ে থাকেন দর্শকরা। তারকাদের জীবনের বিভিন্ন দিন নিয়ে চর্চা করা নতুন কিছু নয়। তারই একটি পাঠ তারকাদের বিয়ে। তবে বলিউডের অনেক নায়িকাই তাদের চেয়ে বয়সে ছোট ছেলেকে বিয়ে করেছেন। চলুন তাদের সম্পর্কে কিছু জেনে নেয়া যাক-

ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চন: প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই তার স্বামী ২ অভিষেক বচ্চনের চেয়ে দুই বছরের বড়। এই দম্পতির একমাত্র কন্যা আরাধ্য।

প্রিয়াংকা চোপড়া-নিক জোনাসঃ গেলো বছরের ২ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। নিকের চেয়ে বয়সে ১০ বছরের বড় নায়িকা।

শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা: রাজের চেয়ে বয়সে তিন মাসের বড় শিল্পা।

বিপাশা বসু-করণ সিং গ্রোভার: করণের তুলনায় বিপাশা বসু প্রায় ৩ বছরের বড়।

সোহা আলি খান-কুণাল খেমু: সাইফ আলি খানের বোন সোহা আলি খানও কিন্তু কুণাল খেমুর তুলনায় বয়সে বড়।

সাইফ আলি খান-অমৃতা সিং: কারিনা বয়সে ছোট হলেও, সাইফের প্রথম স্ত্রী অমৃতা কিন্তু নবাবজাদার তুলনায় ১২ বছরের বড়।

সুনীল দত্ত-নার্গিস: নার্গিস কিন্তু বছর খানেকের বড় ছিলেন সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের তুলনায়।

Bootstrap Image Preview