Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, মার্চ ২০২৬ | ৬ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview


রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

রবিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ বাড়িতে এ অভিযান শুরু হয়। 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুর সাড়ে ৪টার দিকে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বাসার ছাদে একটি মিনি বারের সন্ধান পাওয়া গেছে। পাওয়া গেছে ক্যাসিনোর সরঞ্জামাদিও।

তবে আজিজ মোহাম্মদ ভাই বাসায় নেই বলে জানিয়েছেন খোরশেদ আলম। 

Bootstrap Image Preview