Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জামিন পেলেন নওয়াজ শরীফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ০৯:৪১ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ০৯:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ একটি মামলা থেকে জামিন পেয়েছেন। শুক্রবার লাহোর হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। 

পাকিস্তানের গণমাধ্যমের তথ্য মতে, শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে চৌধুরী সুগার মিল মামলায় তাকে জামিন দিলেন আদালত।

তবে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হবে নাকি তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে তা জানা যায়নি। কেননা ন্যাবের মামলা থেকে জামিন পেলেও নওয়াজ শরীফের নামে অপর একটি মামলা বিচারাধীন রয়েছে।

আল আজিজিয়া স্টিল মিল নামে ওই দুর্নীতি মামলায় দণ্ড পেয়েছেন তিনি। যদি ইসলামাবাদ হাইকোর্ট তাকে সেই মামলা থেকে জামিন না দেয় তাহলে তিনি সম্পূর্ণরুপে মুক্তি পাবেন না। আগামী মঙ্গলবার ওই মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।

 

Bootstrap Image Preview