Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে রোহিঙ্গা যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইলের কালিহাতীতে ইউসুফ আলী (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে গত ১৫ দিন আগে চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

Bootstrap Image Preview