Bootstrap Image Preview
ঢাকা, ০২ সোমবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৫ম শ্রেণির স্কুলছাত্রীকে মধ্যরাতে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  

শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান জানান, ভিকটিম ওই ছাত্রী কাশিমপুর এলাকায় পরিবারের সাথে থাকে এবং স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রণীর ছাত্রী। শনিবার গভীর রাতে তাদের প্রতিবেশী এক যুবক ভিকটিমকে ডেকে পাশের ধান ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে।

এঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে অভি যোগ দায়ের করে। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিকটিমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিম ও আসামী চাঁদপুরের বাসিন্দা।

Bootstrap Image Preview